দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর পোরশা উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ২৯ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার নিতপুর কালাইবাড়ি বাজার ও নোচনাহার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাপাহার উপজেলার আলাদীপুর দক্ষিণপাড়া গ্রামের তরিকুল ইসলাম, পোরশা উপজেলার সোমনগর কাজিপাড়া গ্রামের নুরুজ্জামান, ধামানপুর গ্রামের দিলীপ বাবু ও রাশেদুল ইসলাম।
পোরশা থানা পুলিশ জানায়, সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানে নিতপুর কালাইবাড়ি বাজার এলাকা থেকে ১০ পিস ট্যাপেন্ডাডলসহ তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে নোচনাহার এলাকায় আরেকটি অভিযানে ১৯ পিস ট্যাপেন্ডাডলসহ নুরুজ্জামান, দিলীপ বাবু ও রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি জিয়াউর রহমান।
তিনি বলেন, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জে আই